দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এছাড়া এ সময় নর্দ্দা, কালাচাঁদপুর, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/অ